কুড়িগ্রাম পৌর মিলনায়তন ভেঙে মার্কেট নির্মাণের প্রতিবাদ

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী পৌর মিলনায়তন ভেঙে মার্কেট নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার দুপুরে মানববন্ধন করা হয়েছে। কুড়িগ্রামের সংস্কৃতিকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, প্রবীণ নাট্যকার ও প্রাবন্ধিক সরদার  মোহাম্মদ রাজ্জাক, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, বাসদ নেতা আবুল বাশার মঞ্জু প্রমুখ।