কালকিনির ডাসার থানার পশ্চিম মাইজপাড়া এলাকার একটি পাট খেত থেকে মঙ্গলবার রাতে পা বাঁধা অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হামিদা বেগম (৫৬)। তিনি উপজেলার ডাসার থানার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. রাজ্জাক মাতব্বরের স্ত্রী।
ডাসার থানার ওসি আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কালকিনি, ডাসার সার্কেল) মোহাম্মাদ বদরুল আলম মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করছি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। লাশ উদ্ধারের পর থেকেই তদন্ত শুরু করেছি।