মাগুরা পৌরসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা

মাগুরা পৌরসভার ২০২০-২১ অর্থবছরের ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা হয়েছে। বুধবার দুপুরে মাগুরা পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল এ বাজেট ঘোষণা করেন।

এবারের বাজেটে ২ কোটি ১০ লাখ টাকার উন্নয়ন সহায়তা মজুরিসহ মোট আয় ধরা হয়েছে ৫০ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ৮২৬ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৬ লাখ ৬০ হাজার ১৭৪ টাকা। বাজেটে করোনা ও ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে আগের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় পৌর কাউন্সিলর মনিরা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, পৌরসভার সচিব রেজাউল করিম ও হিসাবরক্ষণ কর্মকর্তা উদয় শংকর রায়।