নদী ভাঙন দেখতে গিয়ে ভুরুঙ্গামারীতে শিশুর মৃত্যু

ভুরুঙ্গামারীতে মঙ্গলবার বিকালে নদী ভাঙন দেখতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে সোহাগ মিয়া (৭)। ঘটনার সময় সোহাগ বাড়ির পাশের কালজানী নদীর তীরে ফাটলযুক্ত কাছারে দাঁড়িয়ে নদী ভাঙন দেখছিল। এ সময় আকস্মিক মাটির চাপ ভেঙে গেলে সে নদীতে পড়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর প্রায় এক কিলোমিটার দূরে নদী থেকে লাশ উদ্ধার করে। ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।