লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সোনাপুর আটিয়া বাড়ির দিনমজুর আবুল হোসেনের স্ত্রী (মানসিকভাবে অসুস্থ) আয়েশা বেগম (৪৫) গত ২৭ ডিসেম্বর বুধবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। একটি হারানো বিজ্ঞপ্তি বলে, মা, মা গো, তুমি ফিরে এসো। মা তুমি যেখানে থাকো না কেন বাড়িতে ফিরে এসো। এভাবেই আকুলকণ্ঠে মাইকে নিখোঁজ মায়ের সন্ধানে রামগঞ্জ উপজেলার সোনাপুর আটিয়া বাড়ির দিনমজুর আবুল হোসেনের বড় ছেলে মোহাম্মদ শাকিল মাইকিং করেন।
আয়েশা বেগমের স্বামী আবুল কাশেম জানান, ত ৭ দিন নিকটাত্মীয়সহ বিভিন্ন জায়গায় খুঁজেও অদ্যাবধি পাওয়া যায়নি। তার নিখোঁজ হওয়ার পর থেকে ৫ সন্তানসহ নিকটাত্মীয়রা কান্নায় ভেঙে পড়েন। ছেলেরা সবার কাছে অনুরোধ জানিয়েছেন, যদি তাদের মাকে কেউ খুঁজে দিতে পারেন তাকে পুরস্কৃত করা হবে। যোগাযোগের ঠিকানা: ইসলামিয়া ড্রাগ হাউজ, সোনাপুর বাজার, রামগঞ্জ লক্ষ্মীপুর, ০১৮১৯৪৮২১৮৬