সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক সাবেক স্বাস্থ্যমন্ত্রী সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ এম মুনসুুর আলী মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রী এ আয়োজন করে। গতকাল বুধবার সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজের হলরুমে এ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্ব স্মরণ সভায় বক্তব্য রাখেন ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শাহজাহান আলী, মুনসুর আলী মেডিক্যাল কলেজের প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমারপাল, সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, স্বাচিব সিরাজগঞ্জ সাধারণ সম্পাদক ডা. জাহিদুল ইসলাম হিরা, অধ্যাপক ডা. শফিউল ইসলাম, অধ্যাপক ডা. কামরুল হাসান পারভেজ, সহকারী অধ্যাপক ডা. আব্দুল মান্নান ও সাংবাদিক গাজী ফিরোজী প্রমুখ ।

শোকসভা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় ডা. আতিকুর রহমান সোহাগের নেতৃত্বে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।