রাজধানীর আফতাবনগরে নিজ ফ্ল্যাটে অগ্নিদগ্ধ হয়ে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নাননু ও মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য তিনটি সংস্থা গতকাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যবক্ষেণ ও এর আলামত (ক্রাইমসিন) সংগ্রহ করেছে। সিআইডির ক্রাইমসিন বিভাগ, ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এছাড়া সাংবাদিক নাননুর পিচ তাজমহল অ্যাপার্টমেন্টের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করেছে। ভিডিও ফুটেজে অগ্নিকাণ্ডের পরবর্তী মুহূর্তের অনেক ঘটনা দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে।