বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলের লাদাখ সীমান্তে ভারত-চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষে ভারতীয় ২৩ জন সেনা নিহত হয়েছেন। সেইসঙ্গে ভারতের আরও ১১০ জন সেনা গুরুতর আহত। এই সংঘর্ষ সময় চাইনিজরা লোহার রড এবং বাঁশ নিয়ে এসেছিল বলে দাবি করা হচ্ছে। মিলিটারি হাসপাতাল লেহের (১৫৩ জিএইচ) প্রতিবেদন অনুসারে ভারতীয় সেনাদের অনেকের দেহ বিকৃত করা হয়েছিল। খবর: ইন্ডিয়ান ব্লমস।
আইবিএনএস সূত্রে জানা গেছে, পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) অফিসার, জেসিওসহ ভারতীয় সেনাদের আক্রমণ করেছিল। যুদ্ধে কোনও গুলি চালানো হয়নি।
সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সাথে সংঘর্ষ চলাকালীন একজন কর্নেলসহ কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।
ভারতের দাবি, ওই এলাকাটি ভারতের। ফলে পেট্রোলপার্টি দ্রুত সেখানে পৌঁছয় এবং বচসা শুরু হয়। আহত সেনাদের বক্তব্য, সামান্য হাতাহাতি শুরু হতেই চীনের সেনা রডে কাঁটাতার জড়িয়ে আক্রমণ করে। পাল্টা আঘাত করে ভারতীয় সেনাও। ওই উচ্চতায় অত রাতে ঠান্ডার সঙ্গে যুঝে নেওয়াই কঠিন। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে। সঙ্গে অক্সিজেনের সমস্যা। তার মধ্যে দুই পক্ষের সংঘর্ষ চরমে পৌঁছায়। আহত সেনা জওয়ানরা নদীতে পড়ে যায়। মঙ্গলবার সকালে বহু সেনার মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ