জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচনে হারলো কানাডা

ব্যয়বহুল নির্বাচনী প্রচারণা চালিয়েও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী পদের ভোটে হেরে গেছে কানাডা। গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদে ভোট অনুষ্ঠিত হয়। ভোটে নরওয়ে এবং আয়ারল্যান্ডের কাছে হেরে যায় কানাডা। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচনের প্রচারণায় ব্যপক অর্থ বিনিয়োগ করেছেন। জানা গেছে, কানাডা এই নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রায় ১৭ লাখ ডলারের বেশি খরচ করেছে। যেখানে আয়ারল্যান্ড মাত্র ৮ লাখ ডলার করেছে। তবে নরওয়ে এই দুই দেশের চেয়ে বেশি অর্থাৎ প্রায় ২৮ লাখ ডলার খরচ করেছে। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদের ভোটে নরওয়ে পেয়েছে ১৩০ ভোট, আয়ারল্যান্ড ১২৮ এবং কানাডা পেয়েছে ১০৮ টি ভোট । 

প্রতি বছর ১৯৩ সদস্য বিশিষ্ট জাতিসংঘের সাধারণ সভা নিরাপত্তা পরিষদের জন্য ১৫টি সদস্য দেশকে নির্বাচিত করে। নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য হল চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। বাকি ১০টি অস্থায়ী সদস্য বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।  

ইত্তেফাক/এআর