ধারাবাহিক নাটক

‘পথ গেছে বেঁকে’

এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘পথ গেছে বেঁকে’। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, ইন্তেখাব দিনার, ফারজানা চুমকি, দিপান্বিতা আইচ, স্বাধীন খসরু, রোজী সিদ্দিকী, অপূর্ব মজুমদার, ফারুক আহমেদ, নন্দিনী প্রমুখ। গল্পে দেখা যাবে, উচ্চ মধ্যবিত্ত পরিবারের সুখি দম্পতি আলম ও নীলা। তাদের দুই সন্তান সুশী ও মাহের। আলমের বাবা তাদের সঙ্গে থাকেন। নীলার বড় ভাই সাগর আর ছোট বোন বিথী তাদের বাবার সঙ্গে থাকেন।