রঞ্জিতে ফিরতে পারেন শ্রীশান্ত

আজীবন নিষিদ্ধ হয়েছিলেন আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে। পরে সেই নিষেধাজ্ঞা সাত বছরে নেমে আসে। শ্রীশান্তের নিষেধাজ্ঞা এ বছর সেপ্টেম্বরে শেষ হচ্ছে। আর শেষ হলেই নাটকীয়ভাবে এবারের রঞ্জি ট্রফি দিয়ে মাঠে ফিরতে পারেন সাবেক এই ভারতীয় ফাস্ট বোলার। অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছেন কেরালার ক্রিকেট কর্মকর্তারা। ২০১৩ সালে আইপিএল ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন এস শ্রীশান্ত। এরপর শুরুতে তাকে আজীবন নিষিদ্ধ করা হয়। পরে নিষেধাজ্ঞা সাত বছরে নেমে আসে। এ বছর নিষেধাজ্ঞা শেষ হলে ৩৭ বছর বয়সি এই ফাস্ট বোলারকে প্রাথমিক ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত নিয়েছে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেখানে ফিটনেস পরীক্ষা উতরাতে পারলে মূল দলেও জায়গা হতে পারে। করোনা ভাইরাস পরিস্থিতিতে এটা এখনো নিশ্চিত নয় যে, কবে নাগাদ রঞ্জি ট্রফির বর্তমান মৌসুম শুরু হবে।