ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র্যাংকিং ২০২০-এ স্থান পেয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত এক অনুষ্ঠানে ডব্লিউইউআরআইয়ের প্রকল্প পরিচালক অধ্যাপক মুন হোয়াই চ্যাং এ ঘোষণা দেন। তিনি জানান, ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস’ ক্যাটাগরির আওতায় বিশ্বের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইউল্যাব। ২০২০ সালের এই র্যাংকিংয়ে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় এটি।
র?্যাংকিংয়ে ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস’ ক্যাটাগরির আওতায় থাকা শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয় হলো—স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র), ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (যুক্তরাষ্ট্র), মিনার্ভা স্কুলস অ্যাট কেক গ্রাজুয়েট ইনস্টিটিউট (যুক্তরাষ্ট্র), ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (যুক্তরাষ্ট্র) ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র)। তালিকায় ইউল্যাবের অবস্থান ৪৬তম।
মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের মাস্টার্স ইন কমিউনিকেশন প্রোগ্রামের থিসিসকে উপজীব্য করে ডব্লিউইউআরআই র?্যাংকিংয়ে প্রবেশ করতে সক্ষম হয়েছে ইউল্যাব। উদ্ভাবনী ও সৃজনশীল কায়দায় তৈরি করা এই প্রোগ্রামে শিক্ষার্থীরা দুই বছর সময় ব্যয় করতে পারে। তাদের সাতটি ধাপে এ প্রক্রিয়া সম্পাদন করতে হয়।—প্রেস বিজ্ঞপ্তি