শেখ মোকসেদুর রহমান
দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) প্রচার সম্পাদক, পাসপোর্ট ও ইমিগ্রেশন রিপোর্টার্স ফোরামের (পিআইআরএফ) সভাপতি এবং জগন্নাথদী দারুচ্চুন্নাহ্ মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক আছাদুজ্জামানের বাবার ৭ম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। শেখ মোকসেদুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় আজ বিকালে তার নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।