নিকলীতে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নিকলীতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের চেষ্টা মামলায় আসামি হক সাহেবকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার সকালে উপজেলার সিংপুর বাজারে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। ঘটনার পর নিকলী থানায় এক জনকে আসামি করে ঐ ছাত্রীর মা মামলা করেন। গ্রেফতারকৃত যুবক হক সাহেব সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার হাটি গ্রামের আহাম্মদ আলীর ছেলে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে তাত্ক্ষণিক সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার হাটি গ্রামে অভিযান চালিয়ে হক সাহেবকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। ঐ ছাত্রীকে বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত হক সাহেবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।