সরকার কর্তৃক নির্ধারিত প্রতি মণ ১ হাজার ৪০ টাকা দামে ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গাইবান্ধা শহরের ডিবি রোডের এক নম্বর ট্রাফিক মোড়ে শারীরিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সহ-সভাপতি ওয়াজিউর রহমান, সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, সিপিবির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর মাস্টার, কৃষকনেতা জাহাঙ্গীর মণ্ডল প্রমুখ। বক্তারা বলেন, সরকারের নির্ধারিত দামে ধান বিক্রি করতে না পারলে কৃষকের উত্পাদন ব্যয় উঠবে না।