দিনাজপুরে গত বুধবার আরো দুই জন চিকিত্সকসহ নতুন ১৭ জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫৮ জন। আর চিকিত্সকসহ মারা গেছে সাত জন এবং সুস্থ হয়েছেন ১৮১ জন। দিনাজপুরের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুরে করোনা ভাইরাসে নতুন ১৭ জন আক্রান্তের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৯ জন, খানসামায় একজন, বিরামপুর উপজেলায় একজন, পার্বতীপুর উপজেলায় একজন এবং নবাবগঞ্জ উপজেলায় একজন। দিনাজপুর সদর উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে দুই জন চিকিত্সক রয়েছে এবং দিনাজপুর শহরেই আক্রান্ত হয়েছে সাত জন। এই সাত জনের মধ্যে ঈদগাহ আবাসিক এলাকার চার জন।