ভৈরবের নাটাল মোড় এলাকায় বুধবার রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা ও নগদ ৩ হাজার ৬০০ টাকাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের অভিযানিক দল।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।