উপজেলায় করোনার পরিস্থিতিতে নবাবগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিনামূল্যে জৈব সার, বীজ, কীটনাশক ও ছত্রাকনাশক বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ সব বিতরণ করা হয়। এছাড়াও কৃষি মন্ত্রণালয় থেকে প্রতি ইউনিয়নে ৩২ জন করে উপজেলার ১৪টি ইউনিয়নে ৪৪৮ জন কৃষককে সবজি বীজ ও নগদ ১ হাজার ৯৩৫ টাকা করে তাদের ব্যাংক একাউন্টে দেওয়া হবে বলে অনুষ্ঠানে ঘোষণা করা হয়। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, নন্দলাল সিং, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান প্রমুখ।