ঝিনাইগাতীতে একসঙ্গে তিন কন্যা সন্তান প্রসব

ঝিনাইগাতীতে তিন কন্যা সন্তানের মা হলেন সোনিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূ। সোনিয়া উপজেলার কোনাগাঁও গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। মঙ্গলবার রাতে সোনিয়া একসঙ্গে তিন কন্যা সন্তান প্রসব করেন। সন্তানদের নাম রাখা হয়েছে আয়েশা সিদ্দিকা, রাবেয়া বসরী ও সুমাইয়া। নিজ বাড়িতে সোনিয়া স্বাভাবিকভাবে তিন সন্তানের জন্ম দেন। তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।  বাবা আমজাদ মিয়া একজন কৃষক। একসঙ্গে তিন কন্যা হওয়ায় তিনি এবং তার স্ত্রী বেশ খুশি।

বুধবার সকালে সোনিয়ার তিন সন্তান দেখার জন্য বাড়িতে শত শত মানুষ ভিড় করে।