সোনারগাঁওয়ে কারুশিল্পীদের মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার দিল সুবর্ণগ্রাম ফাউন্ডেশন

করোনা সংক্রমণ প্রতিরোধে সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর পক্ষ থেকে কারুশিল্পীদের মধ্যে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বাড়ি বাড়ি গিয়ে এ সব সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন-এর কর্মী, মালি ও গার্ড এবং পানাম নগরীর আনসার ও গার্ডদের মধ্যে বিনামূল্যে ৪০০ হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, উদীচী সোনারগাঁও এর সভাপতি শঙ্কর প্রকাশ এবং সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর স্বেচ্ছাসেবক মো. শাফিউল আলম।

এই কার্যক্রমে সহযোগিতা করেছে দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সাল কালচারাল সেন্টার (ইউসিসি) আইএসিসিএন ইউসিসি ও এসিসিএনর সমন্বয়ক ড. সৌমিত্র কুমার কুন্ডু।

সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস জানান, আমরা সুবর্ণগ্রামের উদ্যোগে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোনারগাঁওয়ে একক ও যৌথভাবে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। এরই মধ্যে আমরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে সোনারগাঁওয়ের বিভিন্ন গ্রামের স্বল্প আয়ের ৫ হাজার পরিবারের মধ্যে বিনামূল্যে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক, খাদ্য ও ওষুধ বিতরণ করেছি। যতদিন করোনার প্রাদুর্ভাব থাকবে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখতে চাই।