গোপালগঞ্জ-১ আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল মুহা ফারুক খান। এই আসনে ফারুক খানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী সরফুজ্জামান জাহাঙ্গীর।
কর্নেল ফারুক খান বলেন, আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে যারা বিশাল ব্যবধানে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ রইলো।