পটুয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এখানকার ৮ উপজেলায় প্রায় ১৮ লাখ মানুষের বসবাস। পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপবিদ্যুেকন্দ্র নির্মাণ প্রকল্প, পায়রা (লেবুখালী) সেতু প্রকল্পে কয়েক হাজার বিদেশি নাগরিক আছেন। পার্শ্ববর্তী জেলা বরগুনার মানুষজনও পটুয়াখালী ২৫০ শয্যা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওপর নির্ভরশীল। এছাড়া রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলাসহ বিচ্ছিন্ন এলাকাগুলো থেকে নমুনা সংগ্রহের পর বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ ও আইইডিসিআরে পাঠাতেও অনেক সময় লাগে। রিপোর্ট পেতেও বিলম্ব হয়। তাই পটুয়াখালীতে অতি দ্রুত করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের আবেদন জানাই।
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা, পটুয়াখালী