করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের স্বাস্থ্যসেবায় নিয়োজিত দুইটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে ব্রিদিং মেশিন এবং কোভিড-১৯ পরীক্ষার কিট অনুদান দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ। বাংলাদেশে করোনা মহামারির প্রভাব মোকাবিলায় ইউনিলিভার ঘোষিত ২০ কোটি টাকার আর্থিক সহায়তার অঙ্গীকারের অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুদান হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাজিদা ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট প্রোগ্রামসের জ্যেষ্ঠ পরিচালক মো. ফজলুল হকের হাতে বাইপ্যাপ ব্রিদিং মেশিন এবং কোভিড-১৯ পরীক্ষার কিট তুলে দেন ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনস প্রধান শামীমা আক্তার। —প্রেস বিজ্ঞপ্তি