বাংলাদেশে অফিস চালু করবে ভিসা

পেমেন্ট টেকনোলজি প্রতিষ্ঠান ভিসা বাংলাদেশের রাজধানী ঢাকায় তাদের স্থানীয় লিয়াজোঁ অফিস শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছে। চলতি বছর শেষ হওয়ার আগেই নতুন এ অফিস চালুর সম্ভাবনা রয়েছে। ভিসার এশিয়া প্যাসিফিকের রিজিওনাল প্রেসিডেন্ট ক্রিস ক্লার্ক জানিয়েছেন, অফিসটি চালু হওয়ার পর ভিসার কর্মীরা স্থানীয় বাজারে নতুন সেবা চালু ও দায়িত্বশীল ব্যাবসায়িক কর্মসূচি পরিচালনা করবে। বিগত কয়েক বছরে ম্যাগস্ট্রাইপ (ম্যাগনেটিক স্ট্রাইপ) কার্ড থেকে অত্যাধুনিক প্রযুক্তির ট্যাপ অ্যান্ড পে স্পর্শহীন (কন্ট্যাক্টলেস) কার্ড চালুর মাধ্যমে এ দেশের বাজারে অগ্রণী ভূমিকা রেখেছে ভিসা। বর্তমানে, আমাদের প্রায় ৫০টি ব্যাংক এবং শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি