খুলনায় চিকিত্সকদের কর্মবিরতি স্থগিত

রোগীর স্বজনদের হামলায় ডা. আব্দুর রকিব খানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামি গ্রেফতার হওয়ায় খুলনায় চিকিত্সকরা কর্মবিরতি স্থগিত করেছেন। তবে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে আবারও কর্মসূচি ঘোষণা করার আল্টিমেটাম দিয়েছেন চিকিত্সকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত                 সংবাদ সম্মেলনে কর্মবিরতি স্থগিত ও ওসিকে প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হয়। এদিকে গতকাল জেলার বিভিন্ন হাসপাতালে দুপুর পর্যন্ত রোগীরা চিকিত্সাসেবা না পেয়ে চরম দুর্ভোগে পড়েন।

সংবাদ সম্মেলনে বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে চিকিত্সকদের কর্মবিরতি ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। তবে এই হত্যা মামলার সব আসামিকে এই সময়ের মধ্যে গ্রেফতার ও খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করতে হবে। তা না হলে পরবর্তীতে আলোচনা করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে চিকিত্সকের মৃত্যুর প্রতিবাদে এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বুধবার দুপুরে নগরীর সাত রাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করে জেলায় চিকিত্সাসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন চিকিত্সকরা।

পুলিশ জানায়, গত বুধবার রাতে গাজীপুরের টঙ্গী এবং খুলনার রূপসায় অভিযান চালিয়ে ডা. রকিব হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি জমির, আবুল আলী, গোলাম মোস্তফা ও খাদিজাকে গ্রেফতার করা হয়। এছাড়া মঙ্গলবার রাতে এজাহারভুক্ত আরেক আসামি আব্দুর রহিম গ্রেফতার হন।

প্রসঙ্গত, গত ১৪ জুন খুলনা মহানগরীর মোহাম্মদ নগরের পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী শিউলী বেগমকে গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকে সিজার করা হয়। রক্তক্ষরণ শুরু হলে ১৫ জুন রাতে ঢাকায় নেওয়ার পথে শিউলী বেগমের মৃত্যু হয়। ঐ ঘটনার জেরে রাতেই শিউলীর আত্মীয়স্বজনরা রাইসা ক্লিনিকে গিয়ে ক্লিনিকের মালিক ডা. রকিবকে মারধর করেন। এতে রকিবের মাথার পেছনে জখম হয়। পরে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বীকা?রো?ক্তিমূলক জবানব?ন্দি

এদিকে আদালতের একটি সূত্র জানায়, ডা. র?কিব খান হত?্যা মামলার আসা?মি খা?দিজা গতকাল খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকা?রো?ক্তিমূলক জবানব?ন্দি দিয়েছেন। অপর আসা?মি আব্দুর রহিমকে জিজ্ঞাসাবা?দের জন্য পুলিশ মেট্রোপলিটন ম্যা?জি?স্ট্রেট মো. আমিরুল ইসলামের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।