করোনায় সোনালী ব্যাংকের এজিএম ও সাবেক ডিজিএমের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোনালী ব্যাংক লিমিটেডের আগারগাঁও শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আব্দুস সবুর মারা গেছেন (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া গতকালই এ ব্যাংকেরই অবসরপ্রাপ্ত ডিজিএম সলিমুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

জানা গেছে, আব্দুস সবুর কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন। শ্বাসকষ্টসহ অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে গতকাল দুপুর সাড়ে ১২টায় দিকে মারা যান। এ নিয়ে সোনালী ব্যাংকের ছয়জন কর্মকর্তা মারা গেছেন এবং ব্যাংকের প্রায় ১৫০ জনের মতো কর্মী করোনায় আক্রান্ত হয়েছে।

করোনা আক্রান্ত সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম সলিমুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান বলে জানা গেছে।