গফরগাঁও উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। ক্ষতিগ্রস্থদের ধারণা পরিকল্পিতভাবে কে বা কারা বুধবার গভীর রাতে ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের হাবু ফরাজির বাড়িতে বসত ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হাবু ফরাজির রান্না ঘর ও তার ছেলে স্বপন ফরাজীর মাটির দেয়ালের বসতঘরের আসবাবপত্র, টিনের চালা পুড়ে ছাই হয়ে হয়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গফরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক লুত্ফর রহমান স্বপন ফরাজী বলেন, নাশকতার উদ্দেশ্যে কে বা কারা আমার ঘরে আগুন লাগিয়েছে।