দায়ী পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন

যুক্তরাষ্ট্রের আটলান্টায় একটি ফাস্ট ফুড রেস্তোরার পার্কিং লটে কৃষ্ণাঙ্গ যুবক রেইশার্ড ব্রুকসকে গুলি করে মারার ঘটনায় পুলিশের এক সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অপরাধের মাধ্যমে হত্যার অভিযোগ আনা হয়েছে। একই ঘটনায় জড়িত আরেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কম গুরুতর অভিযোগ আনা হয়েছে বলে জর্জিয়া রাজ্যের ফুলটন কাউন্টির সরকারি আইনজীবী জানিয়েছেন। ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর দুই সপ্তাহ পর ১২ জুন পুলিশের গুলিতে ব্রুকসের মৃত্যু হয়। এসব ঘটনায় দেশটিতে বর্ণবাদবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়। -বিবিসি