নেপালের জাতীয় পরিষদ অর্থাত্ দেশটির পার্লামেন্টের উচকক্ষে বিতর্কিত তিনটি ‘ভারতীয় অঞ্চলকে’ অন্তর্ভুক্ত করে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মানচিত্রের হালনাগাদ করার জন্য সংবিধান সংশোধনী বিলটি বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। গত শনিবার নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ বা প্রতিনিধি সভায় ২৭৫ ভোটের মধ্য ২৫৮টি ভোটে দেশটির নতুন এই রাজনৈতিক মানচিত্রের তৈরির বিল পাস হয়। ভারতের অধীনে থাকা এলাকাকে অন্তর্ভুক্ত করে মানচিত্র অনুমোদনের পর এটাকে ‘কৃত্রিম বৃদ্ধি’ হিসেবে তখন অভিহিত করে এর প্রতিবাদ জানায় ভারত। -বিবিসি