ডোমারে গলায় রশি দিয়ে কিশোরীর আত্মহত্যা

নীলফামারীর ডোমার উপজেলায় গলায় রশি দিয়ে লুনা আক্তার (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পূর্ব আমবাড়ি নামাজিপাড়া এলাকার নিজ বাড়ির শোবার ঘরে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে। লুনা ওই এলাকার বাবলু ইসলামের মেয়ে।

গোমনাতি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, পরিবারের সদস্যদের উপর অভিমান করে মঙ্গলবার সন্ধ্যায় লুনা শোবার ঘরে ঢুকে ভিতর থেকে দরজা আটকে দেয়। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পাওয়ায় পরিবারের সদস্য ও এলাকাবাসী দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।