সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই পুলিশ সদস্যসহ আরও ১০ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে শুক্রবার (১৯ জুন) ঘোষিত করোনার টেস্টের ফলাফলে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পজিটিভ এবং ১৭২ জনের নেগেটিভ ফলাফল এসেছে। ফলাফলে সাতক্ষীরার ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
করোনা আক্রান্ত রোগীরা হলেন, কলারোয়া থানার এএসআই আসাবুর রহমান, পুলিশের হাবিলদার আশরাফুল ইসলাম, পরিচ্ছন্ন কর্মী মনিরুজ্জামান, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নাছির উদ্দিন, পুরাতন সাতক্ষীরার প্রদীপ দত্ত, ইটাগাছার দিপংকর কুমার, কলারোয়া উপজেলার শহিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা এলাকার মোমরেজ আলি, শ্যামনগর উপজেলার নজরুল ইসলাম ও পলাশপোল এলাকার মিজানুর রহমান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, জেলা থেকে এ পর্যন্ত যশোর ও খুলনার ল্যাবে ১৪৯১টি নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে রিপোর্ট এসেছে ১০৩৭টি। প্রাপ্ত রিপোর্টে জেলায় মোট ৯৮ জনের দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।
ইত্তেফাক/এমআর