এইচএসসি পরীক্ষার প্রস্তুতি-২০২০

‘অপরিচিতা’ গল্পের হরিশ কোথায় কাজ করত?

বাংলা প্রথমপত্র

 

গল্পটি মনোযোগ দিয়ে পড়ে নিও।

 

১। ‘অপরিচিতা’ গল্পের হরিশ কোথায় কাজ করত?

ক) কোলপুর                                            খ) কানপুর

গ) দিনাজপুর                                           ঘ) ফতেহপুর

২। প্রদোষ অর্থ কী?

ক) সন্ধ্যাখ) ত্রুটি গ) সকাল                          ঘ) বিভ্রম

৩। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মৃত্যুদিবস কবে?

ক) ৭ ডিসেম্বর                                         খ) ৯ ডিসেম্বর

গ) ৮ ডিসেম্বর                                         ঘ) ১০ ডিসেম্বর

৪। আগে ঘরে ঘরে মেয়েরা উল দিয়ে নানারকম শীতের কাপড় তৈরি করত। আজকাল আর খুব একটা দেখা যায় না। এখন সবই বাজার থেকে কিনে আনতে হয়।-‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কোন ঘটনায় এ চরিত্র ফুটে উঠেছে?

ক) পান্তার সাথে লবণ খাওয়া

খ) কাপড় ধুতে সোডার ব্যবহার

গ) জমিতে হালের ব্যবহার

ঘ) এন্ডি কাপড় তৈরি

৫। পরাবলম্বণ আমাদের কী করে ফেলে?

ক) নিষ্ক্রিয়                                              খ) পরনির্ভর

গ) সক্রিয়                                               ঘ) আত্মনির্ভরশীল

৬। ‘আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কিসের জয়গান করেছেন?

ক) নিজ অস্তিত্বের                                     খ) নিজ কাজের

গ) নিজ সত্যের                                        ঘ) নিজ অহমিকার

৭। ৬ দফা দাবি উত্থাপন করেন কে?

ক) নুরুল আমিন খ) মোখলেছুর রহমান

গ) শেখ মুজিবুর রহমান

ঘ) আব্দুর রশীদ তর্কবাগীশ

৮। সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কী বলে?

ক) গণতন্ত্র                                               খ) রাজতন্ত্র

গ) স্বৈরতন্ত্র                                              ঘ) আমলাতন্ত্র

৯। ‘নেকলেস’ গল্পের মূল তাত্পর্য কী?

ক) কষ্ট করলে কেষ্ট মেলে                           খ) অহংকার পতনের মূল

গ) লোভে পাপ, পাপে মৃত্যু                         ঘ) কোনোটিই নয়

১০। মাদাম লোইসেল নিয়ন্ত্রণে যাবার জন্য কত মূল্য দিয়ে পোশাক কিনতে চাইলেন?

ক) ৪০০ ফ্রাঁ খ) ২০০ ফ্রাঁ

গ) ৫০০ ফ্রাঁ                                            ঘ) ৩০০ ফ্রাঁ

১১। কোন স্থানটি খ্রিস্টান, ইহুদি ও মুসলমানদের কাছে সমান গুরুত্বপূর্ণ?

ক) মক্কা                                                  খ) গাজা উপত্যকা

গ) মদিনা                                                ঘ) জেরুজালেম

১২। ‘সাম্যবাদী’ কবিতায় কবি কাকে বাঁশির কিশোর বলে অভিহিত করেছেন?

ক) নিরো                                                খ) চার্বাক

গ) কৃষ্ণ                                                                        ঘ) শাক্যমুণি

১৩। ‘সেই অস্ত্র’ কবিতায় সবচাইতে শক্তিশালী কোন অস্ত্রের কথা বলা হয়েছে?

ক) ভালোবাসা                                         খ) ক্ষমতা

গ) আগুন                                                ঘ) বোমা

১৪। ‘সেই অস্ত্র’ কবিতায় বারবার বিধ্বস্ত হওয়া নগরী কোনটি?

ক) ট্রয় খ) ঢাকাগ) মক্কাঘ) এথেন্স

১৫। আঠারো বছর বয়সের তরুণেরা পদাঘাতে কি ভাঙতে চায়?

ক) রুদ্ধ দুয়ার                                          খ) শেকল বন্ধন

গ) সীমার বাঁধন          ঘ) পাথর বাধা

১৬। ‘আঠারো বছর বয়স’ কবিতায় তরুণরা স্বাধীনভাবে চলার ইচ্ছা পোষণ করে-

i. ভীরুচিত্ত বলে    ii. স্বাধীনচেতা বলে

iii. সংশয়হীন বলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii  ঘ) i, ii ও iii

১৭। “আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে”-চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিক তুলে ধরে?

ক) ভাষা আন্দোলন

খ) স্বাধীনতা আন্দোলন

গ) গণআন্দোলন ঘ) স্বদেশী আন্দোলন

১৮। কবির চোখে কৃষ্ণচূড়া ফুলকে কেমন মনে হয়?

ক) পতাকার লাল বৃত্ত                               

খ) শহিদের রক্ত চোখ

গ) যোদ্ধার হাতে রক্ত পতাকা                     

ঘ) শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ

১৯। ‘লোক লোকান্তর’ কবিতায় কবি কি ছিঁড়ে যাবার কথা বলেছেন?

ক) পানলতা     খ) সবুজ পা

গ) বাঁধুনি         ঘ) লোকালয়

২০। লোক হতে লোকান্তরে কবি কী শোনেন?

ক) আহত পাখির গান                                 খ) আহত কবির গান

গ) ব্যথিত মানুষের গান                              ঘ) ব্যথিত শিল্পীর কথা

 

১.খ ২.ক ৩.খ ৪.খ ৫ ক ৬.গ ৭.গ ৮.ঘ ৯ গ ১০.ক ১১ ঘ ১২.গ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.ক ১৮.ঘ ১৯.গ ২০ খ