অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০টি বোমা মেশিন ভাঙচুর ও আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করেছে।
গত মঙ্গলবার ও বুধবার পাটগ্রাম উপজেলার মির্জারকোট, মাঝিপাড়া ও বাংলাবাড়ী এলাকার শিংগীমারী, ধরলা নদীতে অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় মাঝিপাড়া এলাকায় ৭টি, মির্জারকোর্ট এলাকায় ৭টি ও বাংলাবাড়ী এলাকায় ৬টি বোমা মেশিন ভাঙচুর ও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। অভিযানে পাটগ্রাম উপজেলা ভূমি সহকারী কমিশনার দীপক কুমার দেব শর্মা ও থানা পুলিশ অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, ‘ভূগর্ভস্থ খনিজ সম্পদ’ সরকার ব্যতীত অবৈধভাবে উত্তোলন করার কোনো নিয়ম নেই। তাই অবৈধ পাথর উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।