ট্রাম্পের বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে ফেসবুক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের প্ল্যাটফরম থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচার শিবিরের বেশ কিছু বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে। ‘আপত্তিকর’ ঐ বিজ্ঞাপনগুলোতে নািসদের ব্যবহার করা একটি প্রতীক থাকায়, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে ফেসবুক জানিয়েছে।

লাল রঙের উলটো ত্রিভুজাকৃতির ঐ প্রতীক ব্যবহার করে নািসরা সাধারণত তাদের বিরোধীপক্ষ বিশেষ করে কমিউনিস্টদের বিষোদগার করত। ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কট্টর-বামপন্থি গোষ্ঠী অ্যান্টিফাকে ইঙ্গিত করে করা ঐ বিজ্ঞাপনগুলোতে এই প্রতীকটি ব্যবহূত হয়েছে। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদবিরোধী অ্যান্টিফা ঐ প্রতীকটি ব্যবহার করে বলেও জানিয়েছে তারা।

ফেসবুক জানিয়েছে, নািসদের ব্যবহূত ঐ প্রতীক তাদের ‘সংঘবদ্ধ ঘৃণা ঠেকানোর’ নীতিমালা লঙ্ঘন করায় তারা প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনগুলো সরিয়ে নিয়েছে। ট্রাম্পের প্রচার শিবিরের বানানো এসব বিজ্ঞাপনগুলো মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সংশ্লিষ্ট অনেকগুলো পেজে প্রায় ২৪ ঘণ্টা ছিল। ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে নেওয়ার আগে লাখ লাখ মানুষ এগুলো দেখেছে।

এর আগে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে সংঘটিত বিক্ষোভ ও সহিংসতার পেছনে অ্যান্টিফাই ছিল বলে অভিযোগ করেছেন ট্রাম্প। কট্টর বামপন্থি এ গোষ্ঠীকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট গত মাসে হুঁশিয়ারও করেছিলেন। তবে রিপাব-লিকান প্রেসিডেন্টের এ ধরনের কোনো ঘোষণা দেওয়ার এখতিয়ার আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আইন বিশেষজ্ঞরা। অ্যান্টিফার সদস্যরা গত কয়েক বছর ধরেই ট্রাম্পের মুসলিমবিরোধী, অভিবাসনবিরোধী ও জাতীয়তাবাদী নানান পদক্ষেপ ও নীতির ধারাবাহিক সমালোচনা করে আসছে।