আড়াইহাজার থানা পুলিশ কালাপাহাড়িয়ার স্কুলছাত্র আইয়ুব আলী হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার এসআই গাজী শামীম জানান, ২৭ মে জুয়া খেলায় বাধা দেওয়ায় কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালিয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আইয়ুব আলীকে গুলি করে হত্যা করা হয়। এরই এজাহারভুক্ত আসামি হালিম ও আল আমিনকে গ্রেফতার করা হয়।