সাংবাদিক কামাল লোহানীর শারীরিক অবস্থার অবনতি

বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত বুধবার সকালে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুস ও কিডনীর অবস্থা জটিল। এর মধ্যে করোনা পজিটিভ হওয়ায় কামাল লোহানীকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।

কামাল লোহানীর ছেলে সাগর লোহানী ফেসবুক স্ট্যাটাসে তার বাবাকে সিএমএইচে স্থানান্তরের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।

সাংবাদিক কামাল লোহানী দৈনিক আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই বার মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন কামাল লোহানী। এছাড়া তিনি উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এবং ছায়ানটের সম্পাদক হিসেবে চার বছর করে দায়িত্ব পালন করেন। তিনি উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা।