আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় রাজধানীর উপকণ্ঠের উপজেলা ‘ধামরাই’ এখন রেড জোনে। সে কারণে এলাকাভিত্তিক লকডাউনে যাচ্ছে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু এলাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক জানান, পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকা লকডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। লকডাউন কার্যকর করতে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বিভাগ নিয়োজিত থাকবেন। জনস্বার্থে লকডাউন বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
ওদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, ধামরাইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩১০ জন। করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট সাত জন এবং সুস্থ হয়েছেন ৫১ জন।