আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী, ফরিদপুরের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার পরিবারের সবারই নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল। শুধু মোশাররফ হোসেনের রিপোর্ট পজিটিভ এসেছে। বৃহস্পতিবার তারা কোভিড-১৯ পরীক্ষার ফলাফল হাতে পান। তবে মোশাররফ হোসেনের তেমন কোনো ‘উপসর্গ নেই’। বাসায় আইসোলেশনে আছেন। খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সবার কাছে দোয়া চান। মোশাররফ হোসেন ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে সরকারের মন্ত্রিসভায় ছিলেন। সর্বশেষ তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।