মোহাম্মদ নাসিমের স্মরণে সিরাজগঞ্জে আওয়ামী লীগের দোয়া মাহফিল

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত ও শান্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর সিরাজগঞ্জে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা শহিদুল আলম।

দোয়া মাহফিলে অংশ নেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, আব্দুস সামাদ তালুকদার, হাজি ইসহাক আলী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রজব সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান আলো, সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. দানিউল হক দানী, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম, বেলকুচি পৌরসভার মেয়র আশানূর বিশ্বাস, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক মো. একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ প্রমুখ। এছাড়াও সিরাজগঞ্জ সদর উপজেলাসহ ৯টি উপজেলার সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।