বৃষ্টি থাকবে আরো তিন দিন

ঢাকাসহ সারাদেশে আগামী তিন দিন থেমে থেমে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সঙ্গে থাকতে পারে বজ পাতও।