করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও হত্যা মামলার এক আসামিকে নিয়ে অভিযানে যাওয়ায় সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঐ থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১৫ জুন ওসির করোনা পজিটিভ আসে এবং থানা ভবনের নিজ কক্ষে আইসোলেশনে চলে যান। কিন্তু ১৭ জুন তিনি আইসোলেশন থেকে বের হয়ে মীর হোসেন নামের ঐ আসামিকে নিয়ে পৌরসভার আলোকপাড়া এলাকায় অস্ত্র উদ্ধারে যান। অভিযানের সময় আসামি ছাড়াও একাধিক পুলিশ সদস্য ওসির সংস্পর্শে আসেন। পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ওসি আব্দুস সামাদকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন।