রাজধানীর উত্তরখানে মাদক সেবনের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের উত্তরখান থানার সহ-সভাপতি রাতুল ও সাংগঠনিক সম্পাদক শেখ ঝিলনসহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আবু জাফর ওরফে রাতুল, শেখ মো. ঝিলন, সাইফুর রহমান ওরফে সজীব, নূরে আলম, শহিদুল ইসলাম, নিউটন রহমান, সাইফুল ইসলাম ও ফখরুল আলম।
উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উত্তরখান থানার মাস্টারপাড়া কলাবাগান সুপার মার্কেটে অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদের গ্রেফতার করা হয়।