রামেক হাসপাতালে করোনায় ইউপি সচিবসহ ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃত একজনের বাড়ি রাজশাহীতে অপরজনের পাবনায়। 

রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়ার মৃত হাবিবুল্লাহ প্রামাণিকের ছেলে ড. মো. শহীদুল্লাহ প্রামাণিক (৫৫) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টায় মারা যান। তিনি নগরীর পদ্মা আবাসিক এলাকার ৭ নম্বর রোড থাকতেন। 

অন্যদিকে পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামের মৃত জনাব আলীর ছেলে হাফিজুর রহমান (৪৭) স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। তিনি রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় মারা যান।

আরও পড়ুন: ডা. রকিব হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তারা লাশ দাফনের ব্যবস্থা করবে। এনিয়ে রাজশাহীতে করোনায় মৃতের সংখ্যা চার এবং পাবনায় মৃতের সংখ্যা ৬-এ দাঁড়িয়েছে।

ইত্তেফাক/এসি