সিএমএসডি’কে করোনা পরীক্ষার সরঞ্জাম দিল চীনের জেডটিই

 

মোবাইল ইন্টারনেটে টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার টেকনোলজি সেবাদানে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেডটিই করপোরেশন কোভিড-১৯ লড়াইয়ে বাংলাদেশের সন্মুখ যোদ্ধাদের সহায়তা করতে সম্প্রতি সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে ২৫০০০ মাস্ক এবং ৫০০ মেডিকেল গগল সরবরাহ করেছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মন্ত্রণালয়ের সচিব মো. নূর-উর-রহমান, কেন্দ্রীয় মেডিকেল স্টোরস ডিপো-এর পরিচালক, অতিরিক্ত সচিব আবু হেনা মোর্শেদ জামান, জেডটিই বাংলাদেশ প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা, ভিনসেন্ট লিউ এবং অন্যান্য কর্মকর্তারা অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।

জেডটিই বাংলাদেশের এক বিবৃতিতে বলা হয় ‘এই অনুদানটির সাহায্যে করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এমন অনেক কোভিড হাসপাতালের চিকিত্সাকর্মীরা আরও সুরক্ষিতভাবে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে পারবে।’ ২০২০ সালে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময়, জেডটিই সক্রিয়ভাবে সামাজিক দায়বদ্ধতা অনুশীলন করে আসছে। জেডটিই এর বৈশ্বিক ব্যবসায়িক নেটওয়ার্ক এবং রিসোর্সেস, জেডটিই ফাউন্ডেশন এর মাধ্যমে করোনাভাইরাসের বিরুদ্ধে সক্রিয়ভাবে কর্মরত হাসপাতালগুলোতে প্রকৃত পয়োজনীয় ফেস মাস্ক, নিউক্লিক অ্যাসিড পরীক্ষার সরঞ্জাম এবং অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করেছে।