সাবেক ভারতীয় অধিনায়ক ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির বড়ো ভাই স্নেহাশিষ গাঙ্গুলির স্ত্রী এবং শ্বশুর-শাশুড়ি উভয়ই করোনা ভাইরাসে আক্রান্ত। প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া পাশাপাশি তাদের বাড়িতে কাজ করা গৃহকর্মীও আক্রান্তের তালিকায় রয়েছেন। চার জন বর্তমানে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিত্সাধীন রয়েছেন। কলকাতার স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘চার জনই শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিল আমাদের। যেগুলো করোনা ভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যায়। তারা বেহালায় গাঙ্গুলিদের পৈতৃক বাড়িতে নয়, অন্য একটি বাড়িতে থাকছিলেন। করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তাদের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে।’