‘মধ্যবর্তিনী’

 

দীপ্ত টিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মধ্যবর্তিনী’।

রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী গল্প ‘মধ্যবর্তিনী’র অনুপ্রেরণায় ধারাবাহিকটি লিখেছেন আহমেদ খান হীরক এবং পরিচালনা করেছেন রাজু খান।

নাটকটিতে অভিনয় করেছেন সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, শারমিন আঁখি, ডলি জহুর, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, কল্যাণ কোরাইয়া, নাবিলাসহ অনেকে। 

মায়ের মতো শ্বাশুড়ি, বোনের মতো ননদ আর বন্ধুর মতো স্বামী নিয়ে শাম্মীর সংসার। অপূর্ণতা শুধু একটি সন্তান নেই তাদের। শাম্মী কোনোদিন মা হতে পারবে না। পরিবারের কোনো চাপ না থাকলেও শাম্মীর নিজের ভেতরেই যেন এই কষ্টটা পোড়ায়। স্বামী ইমরানকে তীব্র ভালোবাসে বলেই সে চায় তাকে কেউ বাবা বলে ডাকুক। এই ইচ্ছা থেকেই ইমরানের আরেকটা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শাম্মী। সবার অমতে ইমরানের জন্য নতুন এক মেয়ে খোঁজে শাম্মী।