এমিরেটস ২০১৮ সালে প্রায় ৬ কোটি যাত্রী পরিবহন করেছে

গত ১২ মাসে এমিরেটস বিশ্বব্যাপী নেটওয়ার্কে ৫ কোটি ৯০ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে। এ সময় এয়ারলাইনটির ফ্লাইটের সংখ্যা ছিল এক লাখ ৯২ হাজারের বেশি। ২০১৮ সালে এমিরেটস তাদের ফ্লাইটে বিভিন্ন মেন্যুর ৬ কোটি ৬০ লাখেও বেশি (শুধু দুবাই থেকে উত্তোলন করা) মিল পরিবেশন করেছে এবং তাদের নেটওয়ার্কভুূক্ত ১৫৭টি গন্তব্যে দুবাই থেকে পরিবহন করা ব্যাগেজের সংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৬০ লাখ। ৪টি নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করার পাশাপাশি ২০টি গন্তব্যে ফ্লাইট সংখ্যা এবং ৮টিতে পরিবহন ক্ষমতা বাড়ানো হয়েছে। ফ্লাইদুবাইয়ের সঙ্গে পার্টনারশিপ আরও জোরদার করার ফলে সম্মিলিত গন্তব্যের সংখ্যা ২০৬টিতে উন্নীত হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি