সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
পাবনা-ঢাকা মহাসড়কে অন্তর হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার বনগ্রাম বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নিহতের বাবা জালালউদ্দিন, মা মঞ্জিলা খাতুন, স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন প্রমুখ। প্রসঙ্গত গত ১ জুন দুপুরে অন্তরকে কুপিয়ে হত্যা করা হয়। ঐদিনই অন্তরের বাবা বাদী হয়ে ১০ জন নামীয় ও পাঁচ/ছয় জনকে অজ্ঞাত আসামি করে আতাইকুলা থানায় মামলা করেন।