শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

সুন্দরগঞ্জে কবিরাজি চিকিত্সার নামে পালাক্রমে তিন শিশুকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম দুলাল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আতোয়ার রহমান দীর্ঘদিন থেকে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। গত এক মাস থেকে ধর্মপুর গ্রামের মৃত আ. কাদেরের ছেলে ভণ্ড কবিরাজ ফারুক মিয়া (৩৬) আতোয়ারের বাড়িতে অবস্থান করে ঝাড়-ফুঁক দিয়ে তার চিকিত্সা করছিলেন। এ সময় ঐ তিন শিশুকে কবিরাজ ফারুক বিভিন্ন সময় ধর্ষণ করে।

এ ব্যাপারে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করা হয়। থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, শনিবার ধর্ষক কবিরাজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিন শিশুকে গাইবান্ধা হাসপাতালে পাঠানো হয়েছে।