সুনামগঞ্জ প্রতিনিধি
পারিবারিক কলহের জের ধরে ছোটো ভাই রাসেলের (২৫) ছুরিকাঘাতে বড়ো ভাই দুলাল মিয়া (৩০) নিহত হয়েছে। শনিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার কারেন্টের বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাসেল মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন বড়ো ভাই দুলালের ঘরের সামনে একটি টয়লেট স্থাপন করতে যাচ্ছিল ছোটো ভাই রাসেল। এতে বাধা দেন বড়ো ভাই দুলাল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোটো ভাই রাসেলের ছুরির আঘাতে ঘটনাস্থলেই বড়ো ভাই দুলাল মারা যায়।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাসেলকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।